শায়েস্তাগঞ্জে ১৪০ মন জ¦ালানী কাঠসহ দুই পাচারকারি আটক
তারিখ: ৩-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 শায়েস্তাগঞ্জে ১৪০ মন জ্বালানী কাঠসহ দুই পাচারকারিকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার নতুনব্রীজ গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও বনবিভাগ। আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আলাই মিয়া ছেলে মিলন মিয়া এবং একই গ্রামের গোলজার হোসেন ছেলে মোঃ শুভ মিয়া।
জানা যায়- উপজেলার রেমা কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার করে আসছে একটি অসাধু চক্র। তারা দীর্ঘদিন যাবত এমন অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে। এমনই একটি কাঠ বোঝাই চালান একটি মিনি ট্রাকে করে পাচার করার সময় সেনাবাহিনী ও বনবিভাগ হাতেনাতে দুইজনকে আটক করে। এসময় ট্রাকসহ ১৪০ মন কাঠ জব্দ করা হয়। 
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ জানান- পাচারকারিরা একটি মিনি ট্রাকে করে উল্লেখিত পরিমান কাঠ পাচার করার চেষ্ঠা করছিল। কাঠ জব্দ করে হবিগঞ্জ ফরেস্ট অফিসে নেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন- এর আগেও গত ১৩ জানুয়ারি ট্রাক ভর্তি গাছের একটি চোরাচালান জব্দ করা হয়।

প্রথম পাতা