হবিগঞ্জ-৩ আসনে এনসিপির অ্যাম্বাসেডর পরিবর্তন, শাহজাহান মিয়া মনোনীত
তারিখ: ৩-ফেব্রুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের গণভোটের প্রার্থী-অ্যাম্বাসেডর পরিবর্তন করেছে। নতুন অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া।
পূর্বে কয়েকদিনের জন্য অন্য এক ব্যক্তির নাম অ্যাম্বাসেডর হিসেবে আলোচনায় আসলেও কার্যক্রম শুরুর আগেই (২য় পাতায় দেখুন) এটি বাতিল করে মোঃ শাহজাহান মিয়াকে মনোনীত করা হয়েছে। এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা হয়েছে। এর আগে মোঃ শাহজাহান মিয়া হবিগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, মোঃ শাহজাহান মিয়ার মনোনয়নের মাধ্যমে হবিগঞ্জ-৩ আসনে গণভোট প্রক্রিয়াকে আরও শক্তিশালী এবং সক্রিয় করা হয়েছে।

প্রথম পাতা