
হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও মোমবাতি প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ার গতকাল হবিগঞ্জ জেলার সদর উপজেলার কাশিপুর গ্রামে মাওলানা তাজুল ইসলাম কাশিপুরীর জানাযায় অংশগ্রহণ করেন পাশাপাশি তিনি নাজিরপুর, গোপালপুর, যাদবপুর গ্রামে গণসংযোগ করেন। এছাড়া উনার কর্মী সমর্থকরা আনোয়ারপুর, যশোর আব্দা, কালীগাছতলা, ঘাটিয়াবাজার, নিজামপুর, রামপুর, ধানিয়ালপুর গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে ডা. এস এম সরওয়ার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা…...
বিস্তারিত

নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের জন্য হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি কে সতর্ক করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব (আইন-১শাখা) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি ২ ফেব্রুয়ারী সোমবার সকালে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নীং অফিসার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান। নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি মো: গিয়াস উদ্দিন, ২৪২ হবিগঞ্জ-৪ আসনের (বাংলাদেশ ফ্রন্ট মনোনীত প্রার্থী)। আপনি…...
বিস্তারিত

আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। পবিত্র শবে বরাত উপলক্ষে জেলার প্রত্যেকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ…...
বিস্তারিত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন-গণতন্ত্র পুনরুদ্ধার, সাংগঠনিক ভিত্তি রক্ষা এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখার কারণে আপোষহীন ছিলেন দেশনেত্রী মরহুম খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি "আপোষহীন নেত্রী" উপাধি পান, যেখানে তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে কারো সাথে সমঝোতা করেননি। তিনি আরো বলেন-মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। ধানের…...
বিস্তারিত

হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের গণভোটের প্রার্থী-অ্যাম্বাসেডর পরিবর্তন করেছে। নতুন অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া।
পূর্বে কয়েকদিনের জন্য অন্য এক ব্যক্তির নাম অ্যাম্বাসেডর হিসেবে আলোচনায় আসলেও কার্যক্রম শুরুর আগেই (২য় পাতায় দেখুন) এটি বাতিল করে মোঃ শাহজাহান মিয়াকে মনোনীত করা হয়েছে। এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা হয়েছে। এর আগে মোঃ শাহজাহান মিয়া হবিগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে…...
বিস্তারিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচাল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজিব আলী। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রচারনা করে যাচ্ছেন। সজিব আলীর এই প্রচারণা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোঃ নুর আলম।
লিখিত অভিযোগে জানা যায়, জুলাই আন্দোলনে হবিগঞ্জ…...
বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে উপজেলার ২৩টি চা বাগানে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ব্যাপক জনসমর্থন দৃশ্যমান হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত চা বাগান এলাকাগুলোতে এবার ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাটের ২৩টি চা বাগানে মোট ভোটার সংখ্যা প্রায় ৭৫ হাজার, যা এই আসনের…...
বিস্তারিত

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের কল্যাণে, মানুষের কল্যানে যেসব কাজ করতে হয় বিএনপি তা করবে। আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই অপকর্মগুলো বিএনপির দ্বারা হবে না, ইনশাআল্লাহ। তিনি গতকাল সোমবার লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ,…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জে ১৪০ মন জ্বালানী কাঠসহ দুই পাচারকারিকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার নতুনব্রীজ গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও বনবিভাগ। আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আলাই মিয়া ছেলে মিলন মিয়া এবং একই গ্রামের গোলজার হোসেন ছেলে মোঃ শুভ মিয়া।
জানা যায়- উপজেলার রেমা কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার করে আসছে একটি অসাধু চক্র। তারা দীর্ঘদিন…...
বিস্তারিত