স্টাফ রিপোর্টার ॥ অপরেশন ডেভিল হান্ট অভিযান এখনও অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় ডিবির ওসি শামীম ইকবালের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার বাউশা থেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে। তিনি বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পরে বৈষম্য বিরোধী মামলায় তাকে সদর থানায় সোপর্দ করা হয়। ওসি দেলোয়ার হোসেন বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে অভিযান অব্যাহত আছে।