পবিত্র শবে বরাত আজ মসজিদে মসজিদে দোয়া
তারিখ: ৩-ফেব্রুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাত ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। পবিত্র শবে বরাত উপলক্ষে জেলার প্রত্যেকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

প্রথম পাতা