স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার পরিচালিত এই মোবাইল কোর্টে একজন অবৈধ করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর-ই-হাফসা। অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী, বাহুবল মডেল থানা পুলিশ এবং সংশ্লিষ্ট বিট অফিসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানের সময় ৩টি অবৈধ করাতকলের যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ চিড়াইকাঠ জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসন সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।