প্রেস বিজ্ঞপ্তি ॥
চুনারুঘাট উপজেলায় শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে শেকড় সামাজিক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) চুনারুঘাট উপজেলার মুসলিম হলে আয়োজিত এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি সদস্য সচিব, স্পেনপ্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমনের সঞ্চালনায় এবং সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শেকড় মেধাবৃত্তি প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইবনে জামান শামছু, মাসুদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, চুনারুঘাট ইউআরসির ইনস্ট্রাক্টর আব্দুস ছামাদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন (পরিচালক, সিসিটিএন চুনারুঘাট), সৈয়দ লুৎফুর রহমান (সরকারি প্রধান শিক্ষক, একডালা উচ্চ বিদ্যালয়), বসির আহমেদ (সিনিয়র শিক্ষক, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়), সাদ্দাম হোসেন (সহকারী শিক্ষক), তাহমিনা আক্তার মুন্নি (সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ) এবং সাংবাদিক খন্দকার আলাউদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শেকড় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেকড় মেধাবৃত্তি–২০২৫-এর সদস্য সচিব জিয়াউল হক জুমান। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজসেবায় নিবেদিত ব্যক্তিদের স্বীকৃতি প্রদান একটি জাতির সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেকড় সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের একপর্যায়ে শেকড় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শেকড় সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, আজীবন সদস্য, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।