কুমিল্লার কলেজ ছাত্রী তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে শহরে আশিয়াম পার্লামেন্টের মানববন্ধন
তারিখ: ৩০-মার্চ-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সামনে আশিয়াম পার্লামেন্টের আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু'র খুনি ও ধর্ষকদের ফাসিঁর দাবিতে গতকাল এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পর্যায়ের মানুষের ব্যাপক অংশ গ্রহণে সারা শহর প্রতিবাদের নগরীতে পরিনত হয়। আশিয়াম পার্লামেন্টের সংগঠক মুহিবুর রহমান শাওন এর সভাপতিত্বে ও হাবিবুর রহমান রিংকু এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আমিনুর রশীদ এমরান, নাট্য ভাষ্কর পর্ষদের প্রধান উপদেষ্টা ডক্টর মুকিত চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, অন্তরঙ্গ সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমেদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, খালেদা ইংলিশ ভিলেজের চেয়ারম্যান আল-ফুজায়েল, ছাত্রনেতা হাসবি চৌধুরী, দৈনিক আয়না পত্রিকার যুগ্ম সম্পাদক সাইফুর রহমান চৌধুরী পাপলু, দৈনিক জননী পত্রিকার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উত্তরন সংসদের সৈয়দ রুহেব, বসুন্ধরা সংসদের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, শাকির আহমেদ (সুন্দরম), মাহী কিবরিয়া সবুজ, তানভীরুল ইসলাম চৌধুরী, ঊষার আলো সাহিত্য সংগঠনের মুহাইমিন শিফাত, খোয়াই থিয়েটারে শেখ উসমান গণি রুমী, কলেজ ছাত্রলীগ নেতা মুর্শেদ চৌধুরী, জান্নাতুল এমি, উম্মে আখি, লিপি আক্তার, তাহমিদা শান্তা, আরিফা রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক, বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এবং আশিয়াম পার্লামেন্ট এর শাহী, মৌসুম, শোভন, অনুপ, দোহা, ইমন, সাজন, জামাল, সুয়েব, উজ্জল, রাশেদ, ইকবাল, রকি, তমাল, রনি, রায়হান। মানববন্ধনে অংশ গ্রহণকারী ছাত্র-যুবক ও বিভিন্ন পেশার প্রতিবাদী নেতৃবৃন্দরা অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রথম পাতা
শেষ পাতা