মাধবপুরে নিরীহ এক পরিবারের উপর হামলা চালিয়ে মহিলাসহ কয়েক জনকে আহত করে বসত ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিবেশি প্রভাবশালী। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানাযায় গত ২৬ শে মার্চ উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আলী আজমত খা’র কন্যা শাহনাজ বেগম(২৬) এর বাড়িতে হামলা চালায় পার্শ্ববর্তি বাড়ীর আঞ্জব আলীর ছেলে নুর রহমান(২৮), মতিউর রহমান(৪৫), হাবিবুর রহমান(২২) সহ তাদের সাঙ্গপাঙ্গরা। আহত অবস্থায় রোকেয়া বেগম(৫৫) সাইফুল ইসলাম(২৯)কে চিকিৎসা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।