চুনারুঘাটের শানখলায় নজরুল হত্যার প্রতিবাদে শ্রমিকদের উদ্যোগে সভা
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ॥

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুপারিয়া গ্রামের হাজী আব্দুল হামিদের পুত্র টমটম চালক নজরুল (২৫) গত ১০ই অক্টোবর রোজ শুক্রবার রাত্র ৯ টার দিকে ঘাতক আব্দুর কাদির তার ভ্রাতুষ্পুত্র নজরুল ও তার বন্ধু রাশেলকে বাড়িতে ডেকে নিয়ে তার সাঙ্গ-পাঙ্গকে নিয়ে নজরুলকে নির্মম ভাবে হত্যা করে। গুরুতর আহত হয় রাসেল। এরই প্রেক্ষাপটে গত শনিবার বিকাল ৩টায় শানখলা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়ক টমটম মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শানখলা ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছিদ্দিক আলীর সভাপতিত্বে ও টমটম চালক মোঃ বাচ্চু মিয়ার পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখেন, টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জরমুত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব সবুজ তরফদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ তরফদার, টমটম মালিক সমিতিরসহ সভাপতি মোঃ সৈয়দ আলী, সহ-সভাপতি মোঃ কবির মিয়া, মোঃ শাকির মেম্বার, দুপারিয়া গ্রামের মুরব্বী মোঃ শামিম মিয়া, মোঃ আব্দুল মতলিব, আক্তার মিয়া, মারাজ মিয়া, শাহিন মিয়া, ফারুক মিয়া, সৈয়দ আলী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঘাতক আব্দুর কাদির এলাকাতে একের পর এক খুন খারাবি করেই যাচ্ছে। কিন্তু কেউ এর প্রতিবাদ করছেন না। আরো বলেন, ঘাতক আব্দুর কাদির পূর্বে আলাপুর গ্রামের সত্তার নামের এক ব্যক্তিকে হত্যা করে এবং তার নিজের যুবতি মেয়েকে ও হত্যাকরে মুখে বিষ ঢেলে দেয়, এমন কি তার নিজের স্ত্রীকে ও হত্যা করে দলায় রসি বেধে পাটা ঝুঁলিয়ে বাড়ীর পুকুরে ফেলে দেয়। অবশেষে নিজের ভ্রাতুস্পুত্র নজরুলকে ও বাঁচতে দেয়নি। সভা শেষে বক্তারা বলেন, নজরুল হত্যাকরীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দেলন অব্যাহত থাকবে।

প্রথম পাতা
শেষ পাতা