দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নের মাতা করিমুন্নেছা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার বিকাল ৫ টা ১০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ আজ বাদ জুহর শহরের সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ আছর মরহুমার পিতার বাড়ী বাহুবল উপজেলার উলুয়া গ্রামে দাফন করা হবে।
বিভিন্ন মহলের শোক প্রকাশ
সমাচার পরিবারের শোক ঃ- দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, নির্বাহী সম্পাদক এম এ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, প্রধান প্রতিবেদক দিদার এলাহী সাজু। সমাচার পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
এদিকে, সাংবাদিক নিয়নের মায়ের মৃত্যূতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের আমীর মুফতি আবু ছাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, নায়েবে আমীর আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ বদরুর রেজা সেলিম, মাওলানা নাসির উদ্দিন, নির্বাহী মহাসচিব প্রভাষক আমিরুল ইসলাম রামীম, সাংগঠনিক সচিব হাফেজ ফজলুল হক তালুকদার, প্রচার সচিব পারভেজ মোল্লা, প্রকাশনা সচিব শেখ তানভীর হোসেন, সদস্য আশরাফ উদ্দিন, হাফেজ তাজুল ইসলাম প্রমূখ।