শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলার আসামী শামীম মিয়া(২২)কে পুলিশ গ্রেফতার করেছে। সে শায়েস্তাগঞ্জের বাখরপুর নোয়াগাওয়ের বাসিন্দা। গতকাল রবিবার রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে তার এলাকা থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, সে একটি নারী নির্যাতন মামলার আসামী হয়ে পলাতক ছিল।