জীবন আহমেদ লিটন, বানিয়াচঙ্গ ॥ বানিয়াচঙ্গে বিশেষ অভিযানে পৃথক ৩টি মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন বানিয়াচঙ্গ থানার এসআই ধর্মজিৎ সিনহা ও সংগীয় ফোর্স। পুলিশ জানায়, গত শনিবার রাতে বানিয়াচঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী যাত্রাপাশা গ্রামের নুরুল আমিনের পুত্র হুমায়ুন ওরফে বুকন ওরফে বুকইন্যাকে গ্রেফতার করা হয়। এছাড়া পলাতক আসামী এড়ালিয়া পাড়ার মৃত রইছ উল্লার পুত্র আব্দুস, আব্বাছ মিয়া এবং এড়ালিয়া পাড়ার আফসর উল্লার পুত্র হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। আসামীদের গতকাল রবিবার কোর্টে প্রেরণ করা হয়।