নবীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রামীণফোন
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

বন্যার্তদের জন্য গ্রামীণফোন-এর পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হয়েছে। গতকাল রবিবার গ্রামীণফোন হবিগঞ্জ ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরনের কর্মসূচী পালিত হয়েছে। নবীগঞ্জ উপজেলাধীন করগাও ইউনিয়নের শেরপুর গ্রামে বন্যার্ত ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন গ্রামীণফোন এর ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার কাজী মেজবা উদ্দিন ও গ্রামীণফোন হবিগঞ্জ এর জেলা পরিবেশক মোঃ শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেসার্স নাজমুল ষ্টোর এর স্বত্ত্বাধিকারী ও শেরপুর গ্রামের বাসিন্দা এনামুল হক চৌধুরী, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল, শেরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ানবৃন্দ ও দৈনিক স্বদেশবার্তা’র সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীসমূহ হল চাল, চিনি, সোয়াবিনতৈল, চিড়া, লবন, মশুর ডাল, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।

প্রথম পাতা
শেষ পাতা