বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, যুবদল বিএনপির অগ্র সৈনিক। যুবদল শক্তিশালী হলে বিএনপি শক্তিশালী হবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচীকে সফল করতে হলে ওয়ার্ড পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল রবিবার দুপুরে বানিয়াচঙ্গ জনাব আলী কলেজ অডিটরিয়ামে বানিয়াচঙ্গ উপজেলা যুবদল আয়োজিত বর্ধিত সভায় সংগঠনের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মিলন খান ও সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমান মুতির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সহসভাপতি মজিবুল হোসেন মারুফ, উপজেলা চেয়ারম্যন ও বিএনপি নেতা শেখ বশীর আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, দপ্তর সম্পাদক মখলিছুর রহমান আবু, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, যুবদল সাবেক সভাপতি শেখ আমজাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহির হোসেন, তাতীদল যুগ্ম-আহ্বায়ক ছাদিকুর আহমেদ, বিএনপি নেতা মাসুদ খান, যুবদল সিনিয়র সহ-সভাপতি আমিরুল আখঞ্জি, সহ-সভাপতি আব্দুল হান্নান, যুবদল নেতা শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ঠাকুর, শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবুর রহমান, নবী হোসেন, জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম আনহার, সাবেক ছাত্রদল নেতা মোজাম্মিল হোসেন খানসহ বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লেচু, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন নিপ্পন, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেক, উপজেলা কৃষকদল সহ-সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ আলামিন, কৃষকদল নেতা ও সাংবাদিক আনোয়ার হোসেন, কৃষকদল নেতা ও সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার, ছাত্রদল নেতা এসএম জহিরুল, সোয়েম আহমেদ প্রমুখ।