চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইকড়া গ্রামের বাসিন্দা মেজর আব্দুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী। গতকাল রবিবার দুপুরে তিনি পাইকুড়ায় মেজরের বাড়ি পরিদর্শনে যান। এ সময় তিনি মেজর আব্দুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মুকিত তরফদারসহ পরিবারবর্গকে সান্তনা দেন এবং ডাকাতির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় যুবদল নেতা মোঃ জাহিদ, আকবর হোসেন, হেলাল, ফারুক মিয়া, ফয়সল ও ছাত্রদল সভাপতি আব্দুর রউফ, মর্তুজ, সাদি, কাইয়ুম, সগির, লিটনসহ গণমান্য ব্যক্তিবর্গ। এ সময় মিজানুর রহমান চৌধুরী চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেনকে ডাকাতির ঘটনাটি সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, গত ১২ অক্টোবর দিবাগত রাতে মেজর আব্দুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছিল।