সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




শহরের টাউন হল রোড এলাকা থেকে হত্যা মামলার আসামী সবুর মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে তাকে গোপন সংবাদেরে ভিত্তিতে সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ আটক করে। সে নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের ফুল মিয়ার পুত্র। পুলিশ জানায়, সে হত্যা মামলার পলাতক আসামী।... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ভাঙ্গারপাড়ে স্ত্রী লাকীর আক্তারের হামলায় স্বামী ময়না মিয়া(৪৫) আহত হয়েছেন। ঘটনাটি গতকাল রবিবার সকালে ঘটেছে। আহত ভাঙ্গারপাড়ের লঘু মিয়ার ছেলে ময়নাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ময়না জানায়, তার স্ত্রী লাকী নীতি বর্হিভূত কর্মকান্ডের সাথে জড়িত। তার এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমি হামলার শিকার হয়েছি।... বিস্তারিত

চুনারুঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো- চান্দপুর বস্তি গ্রামের আঃ হামিদের পুত্র আঃ কাদির (৩৫) ও ইনাতাবাদ গ্রামের আতর আলীর পুত্র দিদার হোসেন (৩০)। কাদির জিআর মামলায় ২ বছর এবং দিদার নারী ও নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ওসি অমুল্য কুমার চৌধুরী বলেন, গতকাল রবিবার সন্ধায় দারোগা খবির আহম্মদ ও দারোগা সুদীপ বড়–য়া চান্দপুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই পলাতক আসামীকে গ্রেপ্তার…... বিস্তারিত

শিশু সাংবাদিকতা ও শিশুতোষ কার্যক্রম বিকাশে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সকালে হবিগঞ্জ পৌরভবনে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা এ চেক গ্রহণ করেন। এ সময় মেয়র বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই নিজেদের শিক্ষা জীবনকে বিঘিœত না করে অধ্যায়নের পাশাপাশি যারা শিশু সাংবাদিকতা ও শিশুতোষ সামাজিক…... বিস্তারিত

প্রথম পাতা
শেষ পাতা