হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ভাঙ্গারপাড়ে স্ত্রী লাকীর আক্তারের হামলায় স্বামী ময়না মিয়া(৪৫) আহত হয়েছেন। ঘটনাটি গতকাল রবিবার সকালে ঘটেছে। আহত ভাঙ্গারপাড়ের লঘু মিয়ার ছেলে ময়নাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ময়না জানায়, তার স্ত্রী লাকী নীতি বর্হিভূত কর্মকান্ডের সাথে জড়িত। তার এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমি হামলার শিকার হয়েছি।