সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলার আসামী শামীম মিয়া(২২)কে পুলিশ গ্রেফতার করেছে। সে শায়েস্তাগঞ্জের বাখরপুর নোয়াগাওয়ের বাসিন্দা। গতকাল রবিবার রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে তার এলাকা থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, সে একটি নারী নির্যাতন মামলার আসামী হয়ে পলাতক ছিল।... বিস্তারিত

শহরের দানিয়ালপুরে ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করছে একটি চক্র। এ ঘটনায় নিল রতন কুরী গতকাল রবিবার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়, নিল রতন কুরী শহরের দানিয়ালপুরে কিছু জায়গা ক্রয় করেন। সম্প্রতি একই এলাকার সুকমল কুরী, সুবীর কুরী, সুরঞ্জিত কুরী ও সুমন কুরী তার এ সম্পত্তি জবরদখলে লিপ্ত হয়ে পড়েছেন। মামলায় উল্লেখ করা হয়, প্রতিপক্ষরা তার সম্পত্তি দখল করে অন্যত্র বিক্রি করে দেয়ার পায়তারা করছে। আর এ অবস্থা চলতে থাকলে এলাকায়…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার ভঙ্গুর হাটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রবিবার দুপুরে পুর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের মামুন মিয়ার সাথে পূর্ব বিরোধের জের ধরে নাছির মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আফজল মিয়া (১৯), নাছির মিয়া (২২), হুসনা বেগম (২৩), বাবুল মিয়া (২১), রাসেল মিয়া (২৮), জাবির মিয়া (২৩), মামুন মিয়া (২৫) আহত হয়।... বিস্তারিত

শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে ডাকাতি মামলার আসামী মোঃ ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের ইউনুছ আলীর পুত্র ফরিদ মিয়া (২৬) একাধিক ডাকাতি মামলার আসামী হিসেবে পুলিশি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রবিবার উল্লেখিত সময়ে সে শহরের কোর্ট স্টেশন এলাকায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এ এস আই আবু নাইম ও কোর্টস্টেশন পুলিশ ফাঁড়ির  এটি এস আই…... বিস্তারিত

দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নের মাতা করিমুন্নেছা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার বিকাল ৫ টা ১০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ আজ বাদ জুহর শহরের সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ আছর মরহুমার পিতার বাড়ী বাহুবল উপজেলার উলুয়া গ্রামে দাফন করা…... বিস্তারিত

শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে থানা পুলিশ। জানা যায়, গতকাল রবিবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের আব্দুর রশিদের কন্যা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লাইজু বেগম (১৫) এর সাথে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জহুর আলীর পুত্র তাউছ মিয়া (২৫) এর বিয়ের দিন ধার্য্য করা হয়। এ অনুসারে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নওশাদ কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী ও কনের পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে বিয়ের বিভিন্ন রীতি…... বিস্তারিত


স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে দিনভর অবস্থান করেও ঠাঁই না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বৃন্দাবন কলেজের এক ছাত্রী। গতকাল রবিবার হবিগঞ্জ শহরের রাজনগরে ঘটনাটি ঘটে। জানা যায়, লাখাই উপজেলার মানপুরা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের কন্যা আখিঁ আক্তার (১৭) রাজনগরে একটি ম্যাচে অবস্থান করে পড়াশুনা করতো। এ সুবাদে ২০১১ সালে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র গাজী মুছলে আলম শাহীর (২৫)। আখিঁকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে অভিসার করে…... বিস্তারিত

বানিয়াচঙ্গে বিশেষ অভিযানে পৃথক ৩টি মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযান পরিচালনা করেন বানিয়াচঙ্গ থানার এসআই ধর্মজিৎ সিনহা ও সংগীয় ফোর্স। পুলিশ জানায়, গত শনিবার রাতে বানিয়াচঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী যাত্রাপাশা গ্রামের নুরুল আমিনের পুত্র হুমায়ুন ওরফে বুকন ওরফে বুকইন্যাকে গ্রেফতার করা হয়। এছাড়া পলাতক আসামী এড়ালিয়া পাড়ার মৃত রইছ উল্লার পুত্র আব্দুস, আব্বাছ মিয়া এবং এড়ালিয়া পাড়ার আফসর উল্লার পুত্র হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। আসামীদের গতকাল রবিবার…... বিস্তারিত

“সরাসরি ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ”-এই শ্লোগানকে সামনে রেখে চেম্বার অব ইন্ডাষ্ট্রি‘র এসোসিয়েট গ্র“ফের জনি-শিবু-আনিস প্যানেল কায়সার আহমেদ, জয়নাল আবেদীন, হেমায়েত উল্লা রিজু, অজয় বিক্রম, শেখ আনিসুজ্জামান ও সোহেল রানাকে বিপুল ভোটে বিজয়ী করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহরের টাউন মসজিদ রোডস্থ “ছাবিলা ফ্যাশন হাউজ”-এর সৈয়দ সোয়েব হোসাইন, সৈয়দ রুহেব হোসাইন ও সৈয়দ জুয়েব হোসাইন খোকন। গতকাল শনিবার সন্ধ্যায় “ছাবিলা ফ্যাশন হাউজ”-এ তাদেরকে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।... বিস্তারিত

চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইকড়া গ্রামের বাসিন্দা মেজর আব্দুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী। গতকাল রবিবার দুপুরে তিনি পাইকুড়ায় মেজরের বাড়ি পরিদর্শনে যান। এ সময় তিনি মেজর আব্দুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মুকিত তরফদারসহ পরিবারবর্গকে সান্তনা দেন এবং ডাকাতির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় যুবদল…... বিস্তারিত

হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নামক স্থানে  বাস ও সিএনজির সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ-লাখাই সড়কের উল্লেখিত স্থানে হবিগঞ্জ থেকে লাখাইগামী দ্বিগন্ত পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী খাদিমুল আক্তার নামে ১৫ দিনের এক কন্যা শিশু, মুন্নী আক্তার (৫), সোহেল মিয়া (২৫), রেনু মিয়া (৩৫), মোস্তাকিমা বেগম (২০), জাহানারা আক্তার (৫০)…... বিস্তারিত

চুনারুঘাটে শাশুড়ির অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে  আলেয়া (১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৭টায় ওই উপজেলার আতিকপুর গ্রামে। জানা যায়, ওই গ্রামের জমির আলীর পুত্র জহুর আলী (২৫) প্রায় দেড় বছর পূবেই একই উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের জয়নুল্লাহ’র কন্যা আলেয়াকে বিয়ে করে। বিয়ের পর তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিছুদিন পরই ওই সন্তানটি মারা যায়। এর পর থেকেই আলেয়ার উপর নেমে আসে শাশুড়ির অত্যাচারের ষ্ট্রীম রোলার।…... বিস্তারিত

শেষ পাতা