চুনারুঘাটে সাজা প্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো- চান্দপুর বস্তি গ্রামের আঃ হামিদের পুত্র আঃ কাদির (৩৫) ও ইনাতাবাদ গ্রামের আতর আলীর পুত্র দিদার হোসেন (৩০)। কাদির জিআর মামলায় ২ বছর এবং দিদার নারী ও নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ওসি অমুল্য কুমার চৌধুরী বলেন, গতকাল রবিবার সন্ধায় দারোগা খবির আহম্মদ ও দারোগা সুদীপ বড়–য়া চান্দপুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেন। আজ তাদেরকে কোর্টে চালান দেয়া হবে।

প্রথম পাতা
শেষ পাতা