স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের করাব নামক স্থানে বাস ও সিএনজির সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ-লাখাই সড়কের উল্লেখিত স্থানে হবিগঞ্জ থেকে লাখাইগামী দ্বিগন্ত পরিবহনের বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী খাদিমুল আক্তার নামে ১৫ দিনের এক কন্যা শিশু, মুন্নী আক্তার (৫), সোহেল মিয়া (২৫), রেনু মিয়া (৩৫), মোস্তাকিমা বেগম (২০), জাহানারা আক্তার (৫০) ও রাশেদা আক্তার (৪০) আহত হলে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।