শহরে ডাকাতি মামলার এক পলাতক আসামী গ্রেফতার
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে ডাকাতি মামলার আসামী মোঃ ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের ইউনুছ আলীর পুত্র ফরিদ মিয়া (২৬) একাধিক ডাকাতি মামলার আসামী হিসেবে পুলিশি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রবিবার উল্লেখিত সময়ে সে শহরের কোর্ট স্টেশন এলাকায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার এ এস আই আবু নাইম ও কোর্টস্টেশন পুলিশ ফাঁড়ির  এটি এস আই হেলাল  উদ্দীন তাকে গ্রেফতার করেন।

প্রথম পাতা
শেষ পাতা