হবিগঞ্জ সদর উপজেলার ভঙ্গুর হাটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল রবিবার দুপুরে পুর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের মামুন মিয়ার সাথে পূর্ব বিরোধের জের ধরে নাছির মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আফজল মিয়া (১৯), নাছির মিয়া (২২), হুসনা বেগম (২৩), বাবুল মিয়া (২১), রাসেল মিয়া (২৮), জাবির মিয়া (২৩), মামুন মিয়া (২৫) আহত হয়।