প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেষ্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চেয়ারম্যান সন্জু চৌধুরী
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
চুনারুঘাট প্রতিনিধি ॥

প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেষ্ট পরীক্ষা পরিদর্শন করলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু। গত শনিবার সকালে তিনি আহম্মদাবাদ ইউপি’র রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়, শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গাদীশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং বিস্তারিত খোঁজ খবর নেন। উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও আমুরোড বাজার সভাপতি আঃ রহমান আজাদ ও দৈনিক তরফ বার্তার বার্তা-সম্পাদক আঃ রাজ্জাক রাজু, সাংবাদিক এম এস জিলানী আখন্জী, প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী শিক্ষিকা আনোয়ারা বেগম, মোছাঃ শামসুন্নাহার, শিরিন আক্তার, গেড়ারুক স্কুলের প্রধান শিক্ষক আলমঙ্গীর হোঃ টেনু, গাদিশাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া আকমাল, সহকারী শিক্ষক ছায়েদ মাহমুদ মমিন, মাসুক মিয়া, আড়ৎবিল স্কুলের শিক্ষক মোঃ শাহাদত আলী প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা