ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে হবিগঞ্জ পৌরসভার আর্থিক অনুদান প্রদান
তারিখ: ২০-অক্টোবর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

শিশু সাংবাদিকতা ও শিশুতোষ কার্যক্রম বিকাশে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সকালে হবিগঞ্জ পৌরভবনে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার সদস্যরা এ চেক গ্রহণ করেন। এ সময় মেয়র বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই নিজেদের শিক্ষা জীবনকে বিঘিœত না করে অধ্যায়নের পাশাপাশি যারা শিশু সাংবাদিকতা ও শিশুতোষ সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে উৎসাহ প্রদান করতেই পৌরসভার পক্ষ হতে এ অনুদান দেয়া হয়েছে। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার প্রতিনিধি মিজানুর রহমান আরিফ জানান এই সংগঠনটি হবিগঞ্জের সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশুতোষ কার্যক্রম বিকাশে উৎসাহ প্রদানের জন্য এ সংগঠনের সদস্যরা মেয়র আলহাজ্ব জি, কে গউছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নুর আজম শরীফ প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা