শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার (১৯ মে) রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে তা পালন করা হয়। বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজলের আমন্ত্রনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৭ নং উবাহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চান্দ আলি মেম্বার, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, আব্দুল মান্নান মেম্বার, বাবুল, মন্নান, সমাজসেবক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক মোঃ আব্দুল মঈন, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল কাইয়ুম প্রমূখ। জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা বাংলা টিভির সফলতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় সাংবাদিকরা যেন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখেন সেই আহবান জানান অতিথিরা।