মাধবপুর প্রতিনিধি ॥ ফিলিস্তিনী মুসলমানদের হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ মাধবপুর উপজেলার উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে মাওলানা ইউনুছ আনছারি’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এখলাছুর রহমান সিরাজী’র সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক পাঠান, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা
আতিকুর রহমান খানসহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা সারোয়ার হোসেন সেলিম, পৌর সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুগ্ম মাসুদ খান।