বানিয়াচংয়ে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ
তারিখ: ২১-মে-২০২১
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচং উপজেলার প্রথম রেখ গ্রামে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই শিশু কন্যাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে মোঃ কুদ্দুছ মিয়ার

ছেলে কোহিনুর মিয়া (১৮)। উল্লেখিত দিন সন্ধ্যায় একই গ্রামের জনৈক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যাকে জোরপূর্বক নির্জনস্থানে নিয়ে কোহিনুর ধর্ষণ করে। বিষয়টি পরের দিন সকাল ওই শিশু কন্যা তার পরিবারের লোকজনকে অবগত করে। পরে গতকাল দুপুরে পরিবারের লোকজন ওই শিশু কন্যাকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

প্রথম পাতা