শায়েস্তাগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
তারিখ: ২১-মে-২০২১
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

 শায়েস্তাগঞ্জ থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তানিয়া আক্তার (২৪) নামের ওই নারীর লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে উপজেলার কাজিরগাঁও গ্রামের মকসুদ আলীর কন্যা তানিয়ার মরদেহ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া

হয়। এসআই কাওসার আহমেদ তুরন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ২০১৮ সালে বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের নজরুল ইসলামের সাথে তানিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের একমাসের মাথায় নজরুল ইসলাম সৌদি আরব চলে যান। এখনও পর্যন্ত তিনি দেশে আসেননি। মোবাইলে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঈদের আগে তানিয়া তার পিত্রালয়ে চলে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার রাতে তানিয়ার পিতার বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রথম পাতা