হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে পশ্চিম তেঘরিয়া ভাড়াটিয়া বাসায় বসবাসরত দিনমজুর গিয়াস উদ্দিনের পুত্র সাইদুর পাসপোর্ট অফিসের পাশে একটি আমগাছ থেকে আম
গেলে গাছের উপরে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে শরীরের অনেক অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।