হবিগঞ্জে আরো ৭ জনের দেহে করোনা শনাক্ত
তারিখ: ২১-মে-২০২১
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৫ জন ও চুনারুঘাট উপজেলায় ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল। তিনি বলেন, এ পর্যন্ত হবিগঞ্জে মোট আক্রান্ত ২৪৫৭ জন, সুস্থ ১৯৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

প্রথম পাতা