সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 ফিলিস্তিনী মুসলমানদের হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ মাধবপুর উপজেলার উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে মাওলানা ইউনুছ আনছারি’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এখলাছুর রহমান সিরাজী’র সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক পাঠান, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান খানসহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা সারোয়ার হোসেন সেলিম, পৌর সাধারণ সম্পাদক আবুল কাশেম,…... বিস্তারিত

 শায়েস্তাগঞ্জ থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তানিয়া আক্তার (২৪) নামের ওই নারীর লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে উপজেলার কাজিরগাঁও গ্রামের মকসুদ আলীর কন্যা তানিয়ার মরদেহ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া হয়। এসআই কাওসার আহমেদ তুরন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ২০১৮ সালে বাহুবল…... বিস্তারিত

 হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল-এর করোনা মুক্তি কামনা বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে তিনি করোনায় আক্রান্ত হলে খবরটি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে করে মরহুম শরীফ উদ্দিন…... বিস্তারিত

 বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের দুই মহিলা মেম্বারকে ভুল বুঝিয়ে স্বাক্ষর আদায় করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি মেম্বার মোঃ আজমান মিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে ওই মেম্বারের বিরুদ্ধে জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন দুই মহিলা মেম্বার। এতে তারা মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ মে মক্রমপুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ সাফিয়া আক্তার ও মোছাঃ মমিন চান বিবির নাম ব্যবহার করে ওই ইউনিয়নের…... বিস্তারিত

 হবিগঞ্জে নতুন করে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৫ জন ও চুনারুঘাট উপজেলায় ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল। তিনি বলেন, এ পর্যন্ত হবিগঞ্জে মোট আক্রান্ত ২৪৫৭ জন, সুস্থ ১৯৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।... বিস্তারিত

 চুনারুঘাটে ঐতিহাসিক চা শ্রমিক দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লস্কর পুর চা বাগানে চা শ্রমিক নেতা বিশ্বনাথ কালিন্দী এর সভাপতিত্বে ও ভজন ভৌমিক এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট জোনায়েদ আহমেদ, হবিগঞ্জ জেলা শ্রমিক আন্দোলনকারী নেতা শফিকুল ইসলাম, নারী নেত্রী হবিগঞ্জ জেলা খায়রুন আক্তার, বেবুল তন্ত রায় ভ্যালিসহ বিভিন্ন চা-শ্রমিক নারী পুরুষ নেতৃবৃন্দ।…... বিস্তারিত

 বানিয়াচং উপজেলার প্রথম রেখ গ্রামে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই শিশু কন্যাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে মোঃ কুদ্দুছ মিয়ার ছেলে কোহিনুর মিয়া (১৮)। উল্লেখিত দিন সন্ধ্যায় একই গ্রামের জনৈক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যাকে জোরপূর্বক নির্জনস্থানে নিয়ে কোহিনুর ধর্ষণ করে। বিষয়টি পরের দিন সকাল ওই শিশু…... বিস্তারিত

 হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে পশ্চিম তেঘরিয়া ভাড়াটিয়া বাসায় বসবাসরত দিনমজুর গিয়াস উদ্দিনের পুত্র সাইদুর পাসপোর্ট অফিসের পাশে একটি আমগাছ থেকে আম গেলে গাছের উপরে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে শরীরের অনেক অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়ায় শ্যালিকাকে বিয়ে দিতে অনীহা, শ্বশুর বাড়ির লোকজনের আচরণে ক্ষোভসহ বিভিন্ন কারণে বন্ধু সজিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আদালতে দায় স্বীকার করেছে ঘাতক কাদির আহমেদ উজ্জল। গতকাল বৃহস্পতিবার সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী। নিহত সজিব আহমেদ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের পুত্র। উজ¦ল লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার পুত্র। এর পুর্বে গত মঙ্গলবার…... বিস্তারিত

 সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রেসক্লাব এর আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মো.ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু ও রাসেল চৌধূরী। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ…... বিস্তারিত

 অবশেষে সকল জটিলতার অবসান ঘটিয়ে আলোর মুখ দেখছে ‘৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পটি’। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের মধ্যস্থতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ ব্রাদার্স প্রাইভেট লিঃ-এর মধ্যে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যুগ্ম…... বিস্তারিত