স্টাফ রিপোর্টার ॥ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিএমএসএফ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে সদস্য সচিব একে কাওসার পরিচালনায়
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শাকিল চৌধুরী, প্রদীপ দাস সাগর, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, টিভি জার্নালিষ্ট এসোশিয়েশনের যুগ্ম সম্পাদক কাজল সরকার, মুজিবুর রহমান, মোহাম্মদ নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান, মীর মোঃ আব্দুল কাদির, রহমত আলী, এম এ শাহ আলম, মুতাব্বির হোসেন, মোঃ জমির আলী, জাহেদ আলী মামুন, আব্দুল হান্নান ও মোঃ ফয়ছল আহমেদ পলাশ প্রমূখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করে দেন সাংবাদিকরা।