‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তিতে কমিউনিস্ট পার্টির সমাবেশ
তারিখ: ২১-মে-২০২১
প্রেস বিজ্ঞপ্তি ॥

 চা শ্রমিকদের ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষ পূর্তিতে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুনারুঘাটের দেউন্দি, বেগমখান ও চানপুর চা বাগানে চা শ্রমিক সমাবেশ করেছে। গতকাল জেলা সিপিবি'র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ গুলোতে বক্তব্য রাখেন জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আজমান আহমেদ, সদস্য মহিবুন্নুর চৌধুরী ইমরান, ইমদাদুল হোসেন খান, চুনারুঘাট উপজেলা সিপিবি'র সভাপতি কমরেড আব্দুর রশিদ, চা শ্রমিক নেতা ও ইউ.পি মেম্বার লক্ষীচরণ বাকতি প্রমূখ।

বক্তারা চা

শ্রমিকদের দৈনিক মজুরী পাঁচশত টাকা দেওয়া, তাদের স্বাস্থ্যসেবার সুব্যবস্থা, সন্তানদের শিক্ষার সুব্যবস্থা, চা শ্রমিকদের নিজস্ব জাতিসত্তা ও সংস্কৃতি রক্ষার দাবী জানান। শোষণ-বৈষ্ণম্যের সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্যে চা শ্রমিকদেরকে শক্তিশালী সমাজতান্ত্রিক লড়াই গড়ে তোলারও আহবান জানানো হয়। বক্তারা ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অবিলম্বে ২০ মে তারিখটিকে রাষ্ট্রীয়ভাবে চা শ্রমিক হত্যা দিবস ঘোষণার দাবী জানান।

প্রথম পাতা