স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধর বিধবা মহিলা ও তার কিশোরী কন্যাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, ওই গ্রামের মৃত দিদারুল
হকের জায়গা দীর্ঘদিন ধরে দখলে নেয়া চেষ্টা করছে তার ভাতিজা ইবাদুর রহমান রিফাত ও তার লোকজন। এ বিষয়টি নিয়ে কয়েকবার দিদারুল হকের স্ত্রী শাহেদা খানমের সাথে বাক-বিতন্ডা ও ঝগড়ায় লিপ্ত হয় ইবাদুর রহমান রিফাত ও তার লোকজন। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সুরাহ হয়নি। এক পর্যায়ে ওই সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠে রিফাত। এ ঘটনার জের ধরে সম্প্রতি রিফাত দিদারুলের কন্যা ফারিয়া জান্নাত নৌশিনকে উত্যক্ত করে। এতে বাধা দেন দিদারুলের স্ত্রী শাহেদা খানম। এতে ক্ষিপ্ত হয়ে উঠে রিফতা। এ জের ধরে গতকাল উল্লেখিত সময় রিফাত ও তার সৈয়দা রাজিয়া আক্তার বেবিসহ তাদের লোকজন স্থানীয় চৌধুরী পেট্রোল পাম্প এলাকায় শাহেদা খানম ও তার কন্যা নৌশিনের উপর হামলা চালায়। এক পর্যায়ে উল্লেখিতরা তাদের মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।