হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিন চরহামুয়া গ্রামে তাজমুল মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা তাকে আটক করে সদর মডেল থানায় নিয়ে আসে। মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে তাজমুল মিয়া এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে চুরি ও ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ নানা অপকর্মের অভিযোগে স্থানীয়রা অতিষ্ট হয়ে পড়েন। সে
স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। উল্লেখিত দিন সে বাড়িতে আসলে এলাকাবাসী তাকে আটক করে সদর মডেল থানা পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করলে পরের দিন কারাগারে প্রেরণ করা হয়।