চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে এক নববধূর লাশ উদ্ধার
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগান থেকে পাবর্তী মুন্ডা (৩৫) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জানা যায়, ওই বাগানের হারুন মুন্ডা (৫০) কে এক মাস পূর্বে ভালবেসে বিয়ে করে পাবর্তীকে। কিন্তু পার্বতী বিয়ের পর জানতে পারে তার স্বামীর আরেক স্ত্রী রয়েছে। এরপর তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। গত শুক্রবার রাতে পাবর্তী ও হারুনের মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গভীর রাতে খাটের উপর পার্বতীর লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। গতকাল শনিবার সকালে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্বামী হারুন মন্ডল আত্মগোপন করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার জানান, হত্যা না আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

প্রথম পাতা
শেষ পাতা