লস্করপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

ঢাকা-সিলেট রেল লাইনে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ির কাছে পৌঁছুলে অজ্ঞাত পরিচয় (৩৫) ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই উসমান গণি খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রথম পাতা
শেষ পাতা