নতুনবাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে নিরঞ্জন সাহা নিরুর ১০টি ফ্যান প্রদান
তারিখ: ১৮-মে-২০১৪
বাহুবল প্রতিনিধি ॥

নিরঞ্জন সাহা নিরুর সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১১টায় বাহুবল উপজেলার নতুন বাজার শাহজালাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ১০টি ফ্যান প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী, সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসিমসহ সদস্যবৃন্দের উপস্থিতিতে ফ্যান প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আইয়ূব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হেকিম, লাল মিয়া, অজিত দত্ত, ছায়েদ মিয়া,অমিরণ দত্ত প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা