দিশারী কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আতিক ॥ হবিগঞ্জ সদর-লাখাইয়ের শিক্ষার মানন্নোয়নে কাজ করতে চাই
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, শিক্ষাই জাতীর মেরু দন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতিই উন্নত। তাই প্রত্যেক পরিবারের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি বলেন, আমি হবিগঞ্জ সদর-লাখাইয়ের শিক্ষার মানন্নোয়ন কাজ করতে চাই। এ জন্য আমাকে সহযোগিতা করুন। গতকাল শনিবার শহরের স্টাফ কোয়ার্টার রোডস্থ দিশারী কেজি এন্ড হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেন। তিনি দিশারীর কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে কম্পিউটার ল্যাপটপ প্রদানের ঘোষনা দেন। দিশারীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং শিক্ষক অলিউর রহমান তালুকদার জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সমাজ সেবক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক মিয়া, আবু বক্কর খাঁন, রেনেসাঁ ইন্সিটিটিউট ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ শাহীন, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সালা উদ্দিন টিটু, জেলা জাসাদ সাধারণ সম্পাদক আফজাল সামী, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আইয়ুব আলী মেম্বার, সদর উপজেলা যুবসংহতির নেতা নুরুল হুদা ফারুক, মুখলিছুর রহমান, নাসির উদ্দিন নাছু, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্বোধন করে একটি গান পরিবেশন করেন মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, স্কুলে সহ-প্রধান শিক্ষিকা আম্বিয়া সুলতানা শিবলী।

প্রথম পাতা
শেষ পাতা