বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শফি আহমেদ চৌধুরী। সাধারণ সম্পাদক জব্বার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাপা’র আহ্বায়ক এম.এ সোবাহান চৌধুরী। বিশেষ অতিথি, জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এনএম জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ, জেলা ছাত্রসমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, আবু তালেব, গাজী মিসবাহ উদ্দিন, রাবেয়া বেগম, রতœা আক্তার, এমএ জলিল তালুকদার, শাহ আব্দাল মিয়া, মাসুক আহমেদ, মকসুদ মেম্বার, আব্দুল আউয়াল, ফারুক মেম্বার, এমদাদুল হক সবুজ, হেলাল মিয়া, ফাকু মিয়া, মাহমুদুল হাসান, আব্দুল হাই, কুটি মিয়া, আকবর আলী, ফারুক মিয়া, ছমদ আলী মেম্বার, রফিক, রাজু, কাউছার, ওয়াহিদ, জুয়েল চৌধুরী আহাদ প্রমুখ। সভায় উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে শফি আহমেদ চৌধুরীকে আহ্বায়ক আ.ক.ম উস্তার মিয়া তালুকদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।