অনন্তপুরবাসীর সাথে মতবিনিময়কালে জি কে গউছ ॥ সাইফুর রহমানের টাকা আর জিকে গউছের চেষ্টার ফসল বাইপাস সড়ক
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের টাকা আর মেয়র জি কে গউছের চেষ্টার ফসল কামড়াপুর থেকে নছরুতপুর বাইপাস সড়ক। এই সড়কে ৩য় কোন ব্যক্তির অবদান নেই। এই অবদানকে ছিনতাই করার চেষ্টা করা হলে জনগণ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। তিনি গতকাল শনিবার রাত রাড়ে ৯টায় অনন্তপুর এলাকার জনগণের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিশিষ্ট মুরুব্বি হাজী ছফির মাহমুদ কনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৪৯ মিনিটের বক্তব্যে মেয়র জি কে গউছ আরও বলেন- ওযু ছাড়া যেমন নামাজ হয় না তেমনি সততা ছাড়া জনসেবা হয় না। তাই নিজেকে সৎ রেখেই জনগণের কল্যাণে কাজ করছি। পৌরসভার চেয়ারে বসে কোটি কোটি টাকার চেকে সাক্ষর করছি। কিন্তু সরকারের কোন এজেন্সি বিগত ১০ বছর যাবত একটি টাকার দূর্নীতির অভিযোগ তুলতে পারেনি। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পূর্বে পৌরসভার টেলিফোন আসত প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা, আর এখন অন্তর্ভুক্ত হয়েছি। শীঘ্রই পৌর এলাকায় ব্যাপক হারে উন্নয়ন কাজ শুরু হবে। এই প্রকল্পে অনন্তপুরের বিভিন্ন কাজ অর্ন্তভূক্ত হয়েছে। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন- ১/১১ এর সময়ের ষড়যন্ত্রকারীরা আবার সজাগ হয়েছে। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাদের কাছ থেকে হেফাজত করেন। মেয়র বলেন- মাইক পেলেই কিছু সংখ্যক নেতা আমার বিরুদ্ধে সমালোচনা করেন। কিন্তু আমি তাদেরকে নিজের চেহারা আয়নায় দেখার আহ্বান জানাই। প্রভাষক হারুন মিয়া, এডভোকেট গুলজার খান ও আব্দুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য বিশিষ্ট মুরুব্বি মধু মিয়া, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, হাজী নুর মিয়া, মাহফুজ আলী খান, নুরুল ইসলাম নানু, ফজর আলী, আজিজুর রহমান কাজল, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, ইসলাম উদ্দিন, নাজমুল হাসান বাচ্চু, আলী আজম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শাহ মুসলিম, আব্দুল আউয়াল, কাজী মলাই মিয়া, বুইদ্ধা মিয়া, আদম আলী, সৈয়দ আলী, জফর আলী, ডেঙ্গু মিয়া, জাহেদুল আলম জাক্কু, মর্তুজা আহমেদ রিপন, আলকাছ মিয়া, রবিউল আলম রবি, আবু ছালেক, মালেক শাহ, রায়েত চৌধুরী রিংকু, শারফিন চৌধুরী রিয়াজ, জসিম উদ্দিন, ফেরদৈৗস তালুকদার, রফিক মিয়া, ইলিয়াছ, জাহির মিয়া প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা