শহরে পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ কাজ শুরু
তারিখ: ১৮-মে-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

দীর্ঘদিন পর হলেও হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ কাজ শুরু করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, এডভোকেট আলা উদ্দিন তালুকদার, আহছানুল হক সুজা, সৈয়দ মুশফিক আহমেদসহ সংশ্লিষ্ট সার্ভেয়ারগণ। উল্লেখ্য, পুরাতন খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতাসহ প্রাকৃতিক সৌন্দর্য্য বিনষ্ট হয়ে শহরবাসীর দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা