মাধবপুরে স্বর্ণ ব্যবসায়ী পতু মিয়ার মৃত্যু নিয়ে রহস্য ঘনিভূত ॥ পরিবারের সন্দেহ খাবারের সাথে বিষ মিশিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে
তারিখ: ১৮-মে-২০১৪
কাউছার আহমেদ টিপু/মোঃ জাকারিয়া চৌধুরী ॥

মাধবপুর উপজেলার শাহজীবাজারে পতু মিয়া (৩০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর লাশের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। সে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের তৈয়ব আলীর পুত্র। জানা যায়, পতু মিয়া শাহজীবাজার এলাকার ওয়াপদা গেইটের সামনে তামান্না জুয়েলার্সে স্বর্ণের ব্যবসা করে আসছিল। তার সত্যতার কারণে ওই ব্যবসা দাড়িয়ে যায়। কিন্তু আশে পাশের স্বর্ণ ব্যবসায়ীরা তা সহজভাবে মেনে নেয়নি। শুরু করে ষড়যন্ত্র। গত শুক্রবার রাত ৯ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। ১১টার দিকে শাহজীবাজার ও দরগা গেইট নামকস্থানে তার অসচেতন দেহ পড়ে থাকতে দেখে লোকজন হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয়। বিষয়টি মাধবপুর থানায় অবগত করলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন। তার পরিবারের সদস্যদের সন্দেহ, তাকে খাবারের সাথে বিষ মিশ্রিত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল বাছেত জানান, মৃত্যুটি রহস্যজনক হলেও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পতু মিয়ার মৃত্যু নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রীয়া দেখা দিয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা