বনগাঁও নুরে মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শতভাগ সাফল্য ॥ ৭টি জিপিএ-৫ অর্জন করে উপজেলায় শীর্ষে
তারিখ: ১৮-মে-২০১৪
এম এ ওয়াহেদ ॥

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৪ইং সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফল গতকাল শনিবার সারাদেশে এক যুগে প্রকাশিত হয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর বনগাঁও নুরে মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাটির ফলাফলের ক্ষেত্রে উপজেলা একমাত্র শতভাগ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে। মাদ্রাসার শিক্ষার্থীরা ৭টি জিপিএ-৫ সারা উপজেলায় শীর্ষস্থান লাভ করেছে।

মাদ্রাসায় জিপিএ-৫ গৌরব অর্জনকারী শিক্ষার্থীরা হল- বনগাঁও গ্রামের মোঃ ফিরোজ আলী ও আলম চানের পুত্র জুয়েল আহমদ, একই গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান ও মোমেনা খাতুনের ছেলে হোসাইন মোঃ ইমন, মোহাম্মদ  কাছুম আলী ও রওশন আক্তারের মেয়ে তাছলিমা আক্তার, উত্তর চরহামুয়া গ্রামের মোহাম্মদ মোস্তফা হোসেন ও জুলেখা খাতুনের মেয়ে লুৎফুন্নেছা মুক্তা, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের শেখ মহারাজ মিয়া ও নাজমা বেগমের ছেলে শেখ সাদেক কাদেরী, বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামের সৈয়দ আব্দুল ওয়াদুদ ও সৈয়দা হাবিবুন্নেছা দুলনের মেয়ে সৈয়দা ওয়ামিয়া নিশাত তাহসীন, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলম ও রিজিয়া খাতুনের মেয়ে খাদিজা খানম মুক্তা।  ছাত্র-ছাত্রীদের কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, পরিচালনা কমিটি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মুহাম্মদ বদরুর রেজা সেলিম।

উল্লেখ্য, ২০১৩ সনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় ৭টি জিপিএ-৫ ও ৪টি বৃত্তি এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩টি জিপিএ-৫সহ ১০টি বৃত্তি লাভ করেছিল।

প্রথম পাতা
শেষ পাতা