হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে বিদ্যুতের লাইন টানা নিয়ে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আরশাদ আলী ও মরম আলীর মাঝে বিদ্যুতের খুটি থেকে লাইন টানা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় আহাম্মদ আলী (২০), কাছম আলী (২০), টিটু মিয়া (১৮), সাদ্দাম হোসেন (৩০), আনোয়ার আলী (২৫), সুরুজ (৬০), শের আলী (৪০), আরজত আলী (৩০) ও জয়তারা বেগম (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।