জেলায় পাশের হার ৮৮.২০ ॥ জিপিএ-৫-৫৭০ ॥ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ সেরা ২০-এর তালিকায় হবিগঞ্জের ৪ স্কুল
তারিখ: ১৮-মে-২০১৪
আব্দুর রউফ সেলিম/অসিত কুমার চৌধুরী ॥

* ৭ম- বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় * ৯ম- হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় * ১৪ তম- গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাধবপুর * ১৮ তম- শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় হবিগঞ্জে পাশের হার শতকরা ৮৮.২০ ভাগ। এর মধ্যে ছেলেদের পাশের হার শতকরা ৯০.৫৪ এবং মেয়েদের পাশের হার ৮৬.৪০ ভাগ। এ বছর ১২ হাজার ৮শ ৪৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৫ হাজার ৫শ ৯০ এবং মেয়ে ৭ হাজার ২শ ৪৯ জন। পরীক্ষায় কৃতকার্য হয় ১১ হাজার ৩শ ৩৩ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৬১ জন এবং মেয়ে ৬ হাজার ২শ ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫শ ৭০ জন। এর মধ্যে ২৬৭ জন ছেলে এবং ৩০৩ জন মেয়ে। এ বছর সিলেট বিভাগের সেরা ২০-এ হবিগঞ্জ জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এর মধ্যে হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় বোর্ডে সপ্তম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নবম, মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় ১৪তম এবং হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী ১৮তম স্থান লাভ করেছে। বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০৭ জন পরিক্ষার্থীর মধ্যে ২০৫ জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে জেলায় সর্বোচ্চ ১০২ জন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৮৪ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ১৮২ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৯ জন। গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন পরিক্ষার্থীর মধ্যে ১৬১ জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর ৯৯ জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৩ জন। এদিকে, জেলায় কৃতকার্য ১১ হাজার ৩শ ৩৩জন ছাত্র-ছাত্রীর মধ্যে জিপি-এ ৫ পেয়েছে ৫শ ৭০ জন।

বাহুবলের ১৬ স্কুল-মাদরাসার ২৬টি জিপিএ-৫ সহ ৮৯২ জনের সাফল্য

আব্দুল মজিদ শেখ, বাহুবল ॥ বাহুবলের ১৬টি স্কুল-মাদরাসা থেকে এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৬ জন। এসব প্রতিষ্ঠান থেকে ১০৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও কৃতকার্য হয়েছে ৮৯২ জন। পাশের হার ৮১.৩১। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে এবার ৭৯২ জন শিক্ষার্থীর মাঝে ২২টি জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছে ৬৭০ জন। পাশের হার ৮৪.৬০। পক্ষান্তরে ৬টি মাদরাসা থেকে ৩০৫ জনের মাঝে ৪টি জিপিএ- ৫ সহ কৃতকার্য হয়েছে ২২২ জন। সদরস্থ ডিএনআই থেকে এবার ১৮৪ জনের মাঝে ১৩টি জিপিএ- ৫ সহ কৃতকার্য হয়েছে ১৬১ জন। পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জনের মাঝে ৮টি জিপিএ- ৫ সহ কৃতকার্য হয়েছে ১০৬ জন, মিরপুর এফএন উচ্চ বিদ্যালয় থেকে ১৫২ জনের মাঝে ১টি জিপিএ- ৫ সহ ১১৯ জন, মানবকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ১০০ জনের মাঝে ৮০, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জনের মাঝে ৩৯ জন, শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জনের মাঝে ২৭ জন, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জনের মাঝে ৪৪ জন, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জনে ২৫ জন এবং ফতেহপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জনের ৪৯ জন কৃতকার্য হয়েছে। এছাড়া দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদরাসা থেকে ৬৮ জনের মাঝে ২টি জিপিএ-৫ সহ ৫৩ জন, দ্বিগাম্বর সুন্নীয়া ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা থেকে ৭৮ জনের মাঝে ১টি জিপিএ- ৫ সহ ৫৮ জন, শাহজালাল সুন্নীয়া দাখিল মাদরাসা থেকে ৪৬ জনের মাঝে ১টি জিপিএ-৫ সহ ৩৬ জন, হাফিজপুর মহিলা মাদরাসা থেকে ২৬ জনের মাঝে ১৫ জন ও রাসুলপুর জামেয়া আহমদীয়া সুন্নীয়া দাখিল মাদরাসা থেকে ৩৩ জনের মাঝে ১৯ জন কৃতকার্য হয়েছে।

নবীগঞ্জে এসএসসিতে ৮৫.১৭% এবং মাদ্রসায় ৮৮.৯১%

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের এস এসসি পরীক্ষায় ১ হাজার   ৯শত ৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১ হাজার ৬ শত ৯০ জন উর্ত্তীন হয়েছে। এ প্লাস পেয়েছে ৪১ জন। এতে পাসের হার দাড়িয়েছে ৮৫.১৭%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৬ টি মাদ্রসায় এ বছর মাত্র ৫শত ৪১ জন পরীক্ষার্থীরা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ শত ৮১ জন। এ প্লাস পেয়েছে ৩৬ জন। এতে পসের হার দাঁড়িয়েছে ৮৮.৯১%। এছাড়া নবীগঞ্জে পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ে ছিল। এ প্রতিষ্টান তেকে ১শত ১৭ জন অংশ নিয়ে ১শত ১১ জন উর্ত্তীন হয়েছে। এ প্লাস পেয়েছে ২ জন। পাসের হার ৯৪.৮৭%। শিক্ষা অফিস সুত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায় গত বছরের েেচয়ে এ বছরের ফলাফল নবীগঞ্জ উপজেলায় এ বছর আশানুরুপ কম হয়েছে এবং এ প্লাসও কম পেয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই এ প্লাস না পাওয়ায় তাদের অবিভাবকদেরকে বিষন্ন দেখাগেছে। উল্লেখ্য, নবীগঞ্জ শহরে অবস্থিত নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয় কোন এ প্লাস না পেলেও হিরা মিয়া গার্লস হাই স্কুল ৪ টি এ প্লাস এবং গয়াহরি সড়কে হোমল্যান্ড আইডিয়াল হাই স্কুল ৪টি এ প্লাস পেয়ে তাদেও কৃর্তিত্ব ধরে রেখেছে।

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসার অসাধারণ সাফল্য ॥ সিলেট বিভাগের মধ্যে ১০ম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ ও প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সিলেট বিভাগের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাজিল (ডিগ্রি) মাদরাসা ১০ম স্থান লাভ করেছে। হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদরাসায় ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৫৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫জন, এ পেয়েছে ২৯জন, এ- পেয়েছে ১২জন, বি পেয়েছে ৬জন এবং সি পেয়েছে ১জন শিক্ষার্থী। শতকরা পাশের হার ৯৪.৩৪%। এছাড়াও বিজ্ঞান বিভাগে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। এই অসাধারণ সাফল্যের জন্য মাদরাসার ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় সিলেট বোর্ডে ১৪ তম

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সিলেট বোর্ডের সেরা ২০ এর তালিকায় রয়েছে বিদ্যালয়টি। এবার সিলেট বোর্ডে ১৪ তম স্থান দখল করেছে বিদ্যালয়টি। এবার এসএসসি পরিক্ষায় ১৬৪ জন ছাত্র- ছাত্রী অংশ গ্রহন করে ১৬২ জন কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। পাশের হার শতকরা ৯৮.৭৮ জন।

প্রথম পাতা
শেষ পাতা