সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ নুরুল আমিনের পিতার মৃতুতে হবিগঞ্জ সদর থানা ছাত্রসেনার এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া সুমনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাদেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে করা হয়।... বিস্তারিত

লাখাই উপজেলার সিংহগ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ভাইবোন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের ইউসুফ মিয়ার পুত্র সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী সেলিম মিয়ার সাথে বন নাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম, হেলিমসহ একদল লোক সাইফুলের বাড়িতে হামলা চালায়। এসময় সাইফুর ও তার বোন রুনা আক্তার বাঁধা দিলে তাদেরকে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহাতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।... বিস্তারিত

চুনারুঘাটে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের ফুল মিয়ার স্ত্রীকে একই গ্রামের পার্শবর্তী বাড়ির আজগর আলীর পুত্র মিজানুর রহমান সোহাগের বাড়ীতে হাস খুজতে গেলে লম্পট সোহাগ তাকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে ওই গৃহবধুর শ্বাশুরী হাসিনা খাতুন এগিয়ে গেলে তাকেও মারপিট করে। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে চুনরুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে…... বিস্তারিত

সৌদিআরব সরকার কর্তৃক পরিচালিত পবিত্র কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামিক রিচার্স ফাউন্ডেশন-এর মাধ্যমে বাহুবল উপজেলার অলিপুর হাফিজিয়া মাদ্রাসা ও মিরপুর চৌমুহনায় অবস্থিত সামছুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন ইসলামিক রিচার্স ফাউন্ডেশন-এর  উপদেষ্টা আলহাজ্ব এম জোবায়ের চৌধুরী। অলিপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষে শিক্ষক হাফেজ মোঃ মহিউদ্দিন ও মিরপুর  সামছুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষে পবিত্র কোরআন শরীফ গ্রহণ করেন শিক্ষক হাফেজ মোহাম্মদ…... বিস্তারিত

চুনারুঘাটে অস্ত্রের মুখে রক্ষা পেল বাগানের হাজার চা শ্রমিক। উপজেলার পারকুল নাসিমাবাদ চা বাগান ও রশিদপুর বনবিটের বনভূমির সীমানা নিয়ে দু’পক্ষে লড়াই চলে আসছে দীর্ঘদিন ধরে। কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনবিটের বনকর্মী ও বনরক্ষীরা বাঁশ বাগান সৃজন কল্পে বাখরউনা নামক স্থানে প্রায় ১০ বিঘা বন ভূমিতে চারা গাছ রোপন করে। খবর পেয়ে গত বুধবার পারকুল ও নাসিমাবাদ চা বাগানের চা শ্রমিকরা ওই রোপনকৃত চারা গাছ উপড়ে ফেলে । এ সময় বনকর্মী ও বনরক্ষীরা উত্তেজিত হয়ে চা…... বিস্তারিত

প্রথম পাতা
শেষ পাতা