চুনারুঘাটে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা
তারিখ: ১৮-মে-২০১৪
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের ফুল মিয়ার স্ত্রীকে একই গ্রামের পার্শবর্তী বাড়ির আজগর আলীর পুত্র মিজানুর রহমান সোহাগের বাড়ীতে হাস খুজতে গেলে লম্পট সোহাগ তাকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে ওই গৃহবধুর শ্বাশুরী হাসিনা খাতুন এগিয়ে গেলে তাকেও মারপিট করে। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে চুনরুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ নিয়ে শালিস বিচারের চেষ্টা করেও সোহাগ উপস্থিত না থাকায় তা সামধান করা সম্ভব হয়নি। পরে অসহায় ওই মহিলা হবিগঞ্জ শিশু ও নারী নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করে। মিজানুর রহমান সোহাগকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে সোহাগ ওই মহিলাকে হুমকি দিচ্ছে। ফলে অসহায় ওই গৃহবধূর পরিবার চরম নিরাপওাহীনতায় ভুগছে।

প্রথম পাতা
শেষ পাতা