সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি শফি আহমেদ চৌধুরী। সাধারণ সম্পাদক জব্বার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাপা’র আহ্বায়ক এম.এ সোবাহান চৌধুরী। বিশেষ অতিথি, জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এনএম…... বিস্তারিত

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষার উন্নয়নের সকলকে এগিয়ে আসতে হবে। এ কথাগুলো বলেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়। তিনি গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আব্দুল মতিন ইঞ্জিনিয়ার এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া…... বিস্তারিত

হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামে বিদ্যুতের লাইন টানা নিয়ে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আরশাদ আলী ও মরম আলীর মাঝে বিদ্যুতের খুটি থেকে লাইন টানা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় আহাম্মদ আলী (২০),…... বিস্তারিত

জিপিএ ৫ না পাওয়ায় মাধবপুরে এক ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের র্ফামাসিস্ট দিলিপ দেব-এর মেয়ে মোহনা দেব তিশা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে উদ্ধার করে মূমর্ষাবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সে এবার ব্রাক্ষণবাড়িয়া মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গতকাল শনিবার দুপুরে ফলাফল…... বিস্তারিত

বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১৪ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইউনিটির সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থী মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মহাসচিব আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সাবেক মহাসচিব সালাহ উদ্দিন, এলজিইডি‘র চীফ ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, পিডিবি‘র ডাইরেক্টর আলাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা ইউনিট কমান্ডের কমান্ডার…... বিস্তারিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০১৪ইং সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফল গতকাল শনিবার সারাদেশে এক যুগে প্রকাশিত হয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর বনগাঁও নুরে মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাটির ফলাফলের ক্ষেত্রে উপজেলা একমাত্র শতভাগ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে। মাদ্রাসার শিক্ষার্থীরা ৭টি জিপিএ-৫ সারা উপজেলায় শীর্ষস্থান লাভ করেছে। মাদ্রাসায় জিপিএ-৫ গৌরব অর্জনকারী শিক্ষার্থীরা হল- বনগাঁও গ্রামের মোঃ ফিরোজ আলী ও আলম চানের পুত্র জুয়েল আহমদ, একই গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান ও মোমেনা খাতুনের ছেলে…... বিস্তারিত

ঢাকা-সিলেট রেল লাইনে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ির কাছে পৌঁছুলে অজ্ঞাত পরিচয় (৩৫) ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে ফাঁড়ি…... বিস্তারিত

১৯ দলীয় জোটের নেতা জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, শিক্ষাই জাতীর মেরু দন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতিই উন্নত। তাই প্রত্যেক পরিবারের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি বলেন, আমি হবিগঞ্জ সদর-লাখাইয়ের শিক্ষার মানন্নোয়ন কাজ করতে চাই। এ জন্য আমাকে সহযোগিতা করুন। গতকাল শনিবার শহরের স্টাফ কোয়ার্টার রোডস্থ দিশারী কেজি এন্ড হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব…... বিস্তারিত

প্রথম পাতা